
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক নারী নরসিংদীর মাধবদী এলাকায় গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর পুলিশ মোবাইল ট্র্যাকিং করে প্রধান অভিযুক্ত রিদয় মিয়াকে গ্রেপ্তার করেছে, বাকিদের ধরার জন্য অভিযান চলছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, নারীটি রাতেই পাশের একটি কারখানায় গিয়ে আশ্রয় নেন এবং ঘটনার তথ্য পুলিশকে জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিদয় ধর্ষণের কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।