
নারী এশিয়ান কাপে দাপুটে জয় তুলে নিয়েছে জাপান। ভারতের বিপক্ষে ১১–০ গোলের বড় ব্যবধানে জিতে গ্রুপ পর্ব থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জাপান।
পার্থের রেকটেঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। প্রথমার্ধে ৫ গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে তারা বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।
ম্যাচে হ্যাটট্রিক করেন হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি। দুটি গোল করেন কিকো সেইকি। এ ছাড়া একটি করে গোল করেন ইয়ামামোতো, হাসেগাওয়া ও হিজিকাতা।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে জাপান। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে ভারতের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে।