
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে আগামী শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে দেশে ঈদ উদ্যাপনের দিন ঘোষণা করা হবে।
অন্যদিকে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী তুরস্ক শুক্রবার এবং সিঙ্গাপুর শনিবার ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে খোলা মাঠের পরিবর্তে মসজিদে ঈদের জামাত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।