রোজার প্রাক্কালে রাজধানীর বিভিন্ন বাজারে ফল ও সবজির দাম বেড়েছে। কারওয়ান বাজারে মাল্টা কেজিপ্রতি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। আপেলের দামও বেড়ে প্রকারভেদে ৩৩০ থেকে ৪০০ টাকা হয়েছে। দেশি ফলের মধ্যে কলার দাম ডজনপ্রতি ৪০–৬০ টাকা বেড়েছে, পেয়ারার দাম কেজিপ্রতি ১০০–১৫০ টাকা এবং আনারস বিক্রি হচ্ছে ৪০–৬০ টাকায়।
সবজির মধ্যে লেবুর দাম দ্বিগুণের বেশি বেড়ে হালিপ্রতি ৮০–১২০ টাকা হয়েছে। বেগুন কেজিপ্রতি ১০০–১৪০ টাকা এবং দেশি শসা ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর সরবরাহ কমে গেছে এবং পরিবহন খরচ বেড়েছে। পাইকারি বাজারে সিন্ডিকেটের কারণে দাম আরও বাড়ছে।
বাজার ঘুরে দেখা যায়, হাতিরপুল, বড় মগবাজার, রামপুরা ও কারওয়ান বাজারে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা এখন চোখে পড়ার মতো। ভোক্তারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে মাল্টা ও আপেলের দাম কেজিপ্রতি ৫০–৮০ টাকা বেড়েছে ।
জহির রায়হান