আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টায় প্রকাশিত বুলেটিনে সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে সারাদেশে অস্থায়ী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে, আগামী ৪–৫ দিনে দেশে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে, তবে টানা বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। কখনো ক্ষণিকের বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পর হালকা গরম থাকতে পারে, তবে তীব্র তাপমাত্রার সম্ভাবনা কম।
জেলা ও বিভাগ অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস
-
বুধবার সন্ধ্যা ৬টা থেকে: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
-
বৃহস্পতিবার: বংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি।
-
শুক্রবার: রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
-
শনিবার: ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
-
রোববার: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, তাই মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জহির রায়হান