ঢাকা | |

“মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন"

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
ক্যাপশন:
ad728

চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম আলোকে শেখ আব্দুর রশীদ জানান, তিনি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে নির্বাচনের কারণে তা গ্রহণ করা হয়নি। এখন আনুষ্ঠানিকভাবে আদেশ জারি হয়েছে।

শেখ আব্দুর রশীদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তাঁকে চুক্তিভিত্তিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়। একই বছরের ১৪ অক্টোবর থেকে দুই বছরের জন্য তাঁকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।


কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।