ঢাকা | |

বান্দরবানে দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান । ছবি: সংগৃহীত ক্যাপশন: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান । ছবি: সংগৃহীত
ad728

পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৯৭টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৮৮৬টি পরিবারকে ফ্যামিলি কার্ডের পাশাপাশি ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়েছে। বাকি ২১১টি পরিবারকে হিসাবসংক্রান্ত সমস্যার সমাধান হলে পরবর্তী ধাপে ভাতা প্রদান করা হবে।

কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের তিন জেলায় মোট ১২১টি ইউনিয়ন ও ৭টি পৌরসভার ১ হাজার ১৫২টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে জরিপের ভিত্তিতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডকে সবচেয়ে দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতির মাধ্যমে দারিদ্র্যের মাত্রা নিরূপণ করে এ তালিকা তৈরি করা হয়।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। এছাড়া জেলা পুলিশ সুপার আবদুর রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।