ঢাকা | |

“দল–মতের ঊর্ধ্বে থেকে সবার সেবায় কাজ করব”

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
ক্যাপশন:
ad728

ঢাকা‑১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই দিনের মাথায় শনিবার নির্বাচনি এলাকায় সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নিজ হাতে নির্বাচনি পোস্টার সরানো শুরু করেন।

ভোট দিয়ে তাঁকে বিজয়ী করায় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দল–মতের ঊর্ধ্বে উঠে সবার সেবায় কাজ করতে চান।

দেশব্যাপী জুলুম‑অত্যাচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মীদের ওপর নয়, প্রয়োজনে তাঁর ওপর আঘাত হানা হোক। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেলে তিনি মিরপুরের বিভিন্ন এলাকায় সফর করেন, স্থানীয় মসজিদে নামাজ আদায় করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এটি ছিল তাঁর প্রথম নির্বাচনি সফর।

এ সময় তিনি ঢাকা‑১৫ আসনের উন্নয়ন ও সমস্যা সমাধানে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নির্বাচনি আচরণবিধি মেনে বিলবোর্ড ও ব্যানার অপসারণে দলের নেতাকর্মীদের আহ্বান জানান।

সভায় তিনি বলেন, ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চান। জনগণের কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।