ঢাকা | |

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
ক্যাপশন:
ad728

বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা সফরে আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রা। ঢাকার ব্রিটিশ হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তিনি সোমবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে প্রটোকলসহ স্বাগত জানাবেন।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এ সফরকালে বিদায়ী প্রধান উপদেষ্টা এবং নতুন সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। আলোচনায় দুই দেশের বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত অবস্থান নিয়ে মতবিনিময় হতে পারে।

সীমা মালহোত্রা বর্তমানে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক নীতি ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতা—বিশেষ করে তৈরি পোশাক খাত, রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহায়তা—এই সফরের মাধ্যমে আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।