বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৮ ফেব্রুয়ারি পাঠানো এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং নতুন প্রধানমন্ত্রীর সফলতা কামনা করেন। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।
এতে আরও উল্লেখ করা হয়, নতুন নেতৃত্বের অধীনে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে এবং পারস্পরিক বাণিজ্য উদ্যোগ কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
জহির রায়হান