বাংলাদেশ ব্যাংকের একটি সাম্প্রতিক নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিতর্কমুক্ত ও দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া জরুরি।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি পুনর্বিবেচনা করে যোগ্য ও গ্রহণযোগ্য কাউকে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, নতুন সরকার কিছু উদ্যোগ নিয়েছে, তবে এসব বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বেও নিরপেক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
জহির রায়হান