ঢাকা | |

স্ত্রীর মৃত্যুর পর বক্তব্য বদল, সমালোচনায় অভিনেতা যাহের আলভী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
ফেসবুকে প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন অভিনেতা যাহের আলভী ক্যাপশন: ফেসবুকে প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন অভিনেতা যাহের আলভী
ad728

স্ত্রীর মৃত্যুর পর প্রথমে শোক প্রকাশ করলেও কয়েক দিনের মধ্যে প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা যাহের আলভী। তাঁর এই বিপরীতমুখী বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ইকরার মৃত্যু হয়। এ সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন বলে জানান। ঘটনার পর প্রথমে আবেগঘন পোস্ট দিলেও পরে এক দীর্ঘ ফেসবুক পোস্টে ইকরার জীবনযাপন ও ঘটনার আগের কিছু বিষয় নিয়ে বিভিন্ন দাবি করেন তিনি।

এদিকে আলভীর ওই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, একটি সংবেদনশীল ঘটনার পর প্রয়াত ব্যক্তিকে নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।