ঢাকা | |

ভারত–নিউজিল্যান্ড ফাইনাল আজ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা লড়াই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
ছবি: সংগৃহীত ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

ক্রিকেট বিশ্বের নজর আজ ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল।

তৃতীয়বারের মতো শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমানভাবে দুটি করে শিরোপা জয়ের রেকর্ড রয়েছে ভারতের। আজকের ম্যাচে জয় পেলে এককভাবে তিনবার বিশ্বকাপ জয়ের নতুন রেকর্ড গড়বে ভারত।

অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে নিউজিল্যান্ড। কিউইদের লক্ষ্য প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেওয়া এবং নতুন ইতিহাস লেখা।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে ভারত। এখন পর্যন্ত ৩০ ম্যাচে ভারত জিতেছে ১৬টি এবং নিউজিল্যান্ড জয় পেয়েছে ১১টিতে। বাকি তিনটি ম্যাচ টাই হয়েছে। টাই হওয়া ম্যাচের মধ্যে দুটি সুপার ওভারে জয় পেয়েছে ভারত, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে রান সমান থাকায় টাই হিসেবে গণ্য হয়।

তবে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে এখনো জয় পায়নি টিম ইন্ডিয়া। তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে নিউজিল্যান্ড। তাই আজকের ফাইনালে অতীতের সেই পরিসংখ্যান বদলানোর লক্ষ্যও থাকবে ভারতের সামনে।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।