ঢাকা | |

সারাদেশে পাঁচদিন বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
আগামী পাঁচদিন বাংলাদেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে। ক্যাপশন: আগামী পাঁচদিন বাংলাদেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে।
ad728

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টায় প্রকাশিত বুলেটিনে সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে সারাদেশে অস্থায়ী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে, আগামী ৪–৫ দিনে দেশে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে, তবে টানা বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। কখনো ক্ষণিকের বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পর হালকা গরম থাকতে পারে, তবে তীব্র তাপমাত্রার সম্ভাবনা কম।

জেলা ও বিভাগ অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস

  • বুধবার সন্ধ্যা ৬টা থেকে: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • বৃহস্পতিবার: বংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি।

  • শুক্রবার: রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • শনিবার: ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • রোববার: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, তাই মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।