ঢাকা | |

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
ক্যাপশন:
ad728

মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকায় তার এই অস্ত্রোপচার করা হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সকালে সিটি স্ক্যান করার পর তার শারীরিক অবস্থার অবনতি ধরা পড়ে। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, পরিবারের সম্মতি নিয়ে দ্রুত অস্ত্রোপচার করা হয় এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ নিউরো বিশেষজ্ঞরা ছিলেন।

এ সময় তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।