রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা প্রকাশ করেন।
বার্তায় তিনি রাজনৈতিক সংলাপ, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষার ওপর গুরুত্ব দেন। আলোচনায় নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে তিনি ইতিবাচকভাবে উল্লেখ করেন।
এছাড়া তিনি জানান, জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা হবে, তবে সাংবিধানিক দায়িত্ব পালনে বিরোধী দল হিসেবে তারা আপসহীন থাকবেন। সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে, কিন্তু জবাবদিহিতার প্রয়োজন হলে তারা সোচ্চার ভূমিকা পালন করবেন
এ. কে. পারভেজ মাহমুদ