ঢাকা | |

গৌরনদীতে বাস খাদে পড়ে নিহত ১, গুরুতর আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। রোববার সকালে ছবি: সংগৃহীত ক্যাপশন: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাটাজোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। রোববার সকালে ছবি: সংগৃহীত
ad728

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার ভোরে উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানান, গ্রিনভিউ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। পথে ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাটাজোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইতি চক্রবর্তী (৩৫) নামে এক যাত্রী নিহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন তাঁর স্বামী গুরুদাস চক্রবর্তী (৪৫), মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং অপর এক যাত্রী পবিত্র মজুমদার (৫০)।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে দুপুরের দিকে দুর্ঘটনাকবলিত বাসটি র‍্যাকার দিয়ে খাদ থেকে উদ্ধার করা হয়। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।