ঢাকা | |

১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা, সতর্কতা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
ক্যাপশন:
ad728

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাত ৮টার দিকে সংস্থাটি এ বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।

এতে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। একই সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মাসজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে কয়েক দফা হালকা থেকে মাঝারি ধরনের ঝড়বৃষ্টি হতে পারে। পাশাপাশি ১ থেকে ৩টি তীব্র কালবৈশাখীও আঘাত হানতে পারে।

তাপপ্রবাহ কমে স্বস্তি

গত ৩ এপ্রিল দেশের ২৭টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও পরবর্তী দিনে তা ধীরে ধীরে কমে আসে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কিছুটা কমেছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, কোনো অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেটিকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।