ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আবাসিক এলাকায় আঘাত হানা এ হামলায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যার মধ্যে একটি শিশুও রয়েছে।
হামলার পর শহরের একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে আহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫৯ জন নিশ্চিত করা হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটি শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে সরাসরি আঘাত হানে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে, আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা কেন ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হলো, তা তদন্ত করছে ইসরায়েলি বিমানবাহিনী। সামরিক সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের অন্তত দুটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
জহির রায়হান