ঢাকা | |

"শফিকুর নেতা, তাহের উপনেতা, নাহিদ চিফ হুইপ"

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ক্যাপশন: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্বে থাকছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর সঙ্গে উপনেতার দায়িত্ব পেয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদীয় দলের একটি সূত্র জানিয়েছে, শিগগিরই ১১-দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরাও শপথ নেন, যারা ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে নির্বাচিত হয়েছেন

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।