ঢাকা | |

যৌথবাহিনীর অভিযান শেষে জঙ্গল সলিমপুরে শান্তি ফিরেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ধরতে সোমবার ভোর থেকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চারহাজার সদস্য। ক্যাপশন: জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ধরতে সোমবার ভোর থেকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চারহাজার সদস্য।
ad728

 চট্টগ্রাম নগরের পাশের বায়েজিদ–বোস্তামী সংযোগ সড়কের জঙ্গল সলিমপুর ও আলী নগরে সোমবার যৌথবাহিনীর ব্যাপক অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ৩,২০০ সদস্য অংশ নেন, ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।

সুন্দর পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াসিন ও রোকন বাহিনী বসত ও ব্যবসা নিয়ন্ত্রণ করছিল। আগে স্থানীয়দের এমনকি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদেরও প্রবেশ কঠিন ছিল। আজকের অভিযান শেষে এলাকায় নীরবতা, নিরাপত্তা ও প্রশাসনের উপস্থিতি দৃশ্যমান।

সরেজমিন দেখা গেছে, পাহাড় কেটে তৈরি করা রাস্তা, বিদ্যুতের লাইন, পানির জন্য ডিপ টিউবেল, কালভার্ট ও ব্রিজসহ নাগরিক সুবিধা রয়েছে। কিন্তু সন্ত্রাসী বাহিনী বহু বছর ধরে এসব সুযোগ ব্যবহার করে প্লট কেটে বিক্রি করছিল। স্থানীয় বাজার, স্কুল ও মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা এখন স্বাভাবিকভাবেই কাজ করছে।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।