ঢাকা | |

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2026 ইং
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চলছে ক্যাপশন: দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চলছে
ad728

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে উল্টে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার কাছাকাছি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র নদে ড্রাম দিয়ে তৈরি একটি ভাসমান সেতুর মাধ্যমে চর এলাকায় যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল। ঈদ উপলক্ষে চর এলাকায় বিনোদনের আয়োজন করায় বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। বিকেলের দিকে অতিরিক্ত চাপের কারণে সেতুটি ছিঁড়ে গিয়ে উল্টে যায়।

এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তারা অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক চার শিশুকে মৃত ঘোষণা করেন।

কমেন্ট বক্স

নিউজলেটার

নিউজ আপডেট পিতে সাবস্ক্রাব করুন।