কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ChatGPT ব্যবহার করতে গিয়ে অনেক সময় ব্যবহারকারীরা অজান্তেই ব্যক্তিগত তথ্য শেয়ার করে ফেলেন। এ ধরনের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে OpenAI ব্যবহারকারীদের জন্য একটি প্রাইভেসি পোর্টাল চালু করেছে, যেখানে তথ্য মুছে ফেলা, ডাউনলোড করা বা অ্যাকাউন্ট স্থায়ীভাবে অপসারণের সুযোগ রয়েছে।
প্রযুক্তিবিশেষজ্ঞদের মতে, অনলাইনে গোপনীয়তা রক্ষায় এসব নিয়ন্ত্রণ ব্যবহার করা জরুরি। কারণ, ব্যবহারকারী আলাদাভাবে নিষ্ক্রিয় না করলে তাদের কথোপকথন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের কাজে ব্যবহৃত হতে পারে।
প্রাইভেসি পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের তথ্যের কপি সংগ্রহ, কনটেন্ট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ কিংবা অ্যাকাউন্ট মুছে ফেলার আবেদন করতে পারেন। পাশাপাশি চ্যাটজিপিটির সেটিংসে ‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ অপশন বন্ধ করে এবং মেমোরি ও টেম্পোরারি চ্যাট সুবিধা ব্যবহার করে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আরও জোরদার করা সম্ভব।
জহির রায়হান