ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে। একই সময়ে পূর্ব ও পশ্চিম তেহরানেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিভিন্ন শহরে হামলার ঘটনা বাড়ছে। বন্দর আব্বাসে একটি রেডিও স্থাপনাকে লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
খোররামাবাদ ও উর্মিয়া শহরের আবাসিক এলাকায় হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসফাহান, কারাজ ও আহভাজ শহর থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিশেষ করে আহভাজে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যা মানবিক সংকটকে আরও গভীর করেছে।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলায় বিপুলসংখ্যক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের নিজস্ব কার্যালয়ও রয়েছে। অনেক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে এবং সহিংসতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
তথ্যসূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম (আল জাজিরা)
জহির রায়হান