মঙ্গলবার সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর একটি প্রতিনিধিদল ঢাকায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে চলমান অর্থনৈতিক সহযোগিতা, রাজস্ব সংস্কার এবং ভবিষ্যৎ আর্থিক কৌশল নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাজেট ব্যবস্থাপনা এবং সম্ভাব্য সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও নীতিগত বাস্তবায়ন পর্যালোচনার অংশ হিসেবে আইএমএফের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
জহির রায়হান